Sale!

শাহী মশলা – (Shahi Masala)

Original price was: ₹1,000.00.Current price is: ₹750.00.

শাহী মশলা (Shahi Masala 250GM) হলো বিশেষ সুগন্ধি মশলার মিশ্রণ, যা যেকোনো সাধারণ রান্নাকে রাজকীয় ও সুস্বাদু করে তোলে। বিরিয়ানি, কাচ্চি, কোরমা, রেজালা বা চিকেন চাপ স্বাদ ও ঘ্রাণ বাড়াতে এই একটিই মশলাই যথেষ্ট।

👑 প্রিমিয়াম শাহী মশলা (Premium Shahi Masala)🌶️

আপনার কিচেনের সাধারণ রান্নাকে রাজকীয় স্বাদে বদলে দিতে আমরা নিয়ে এসেছি শতভাগ খাঁটি ও প্রিমিয়াম কোয়ালিটির শাহী মশলা। কাবাব চিনি, জয়ফল, জয়ত্রী, আজওয়াইন, শাহী জিরা, সাদা এলাচ, কালো এলাচ, ধনিয়া এবং লবঙ্গসহ ডজনখানেক সুগন্ধি ও খাঁটি মশলা নিখুঁত অনুপাতে মিশিয়ে এই শাহী মশলা তৈরি করা হয়েছে। আমাদের এই এক চিমটি মশলাই আপনার রান্নায় আনবে বাবুর্চিয়ানা স্বাদ আর মনমাতানো সুঘ্রাণ।

আমাদের শাহী মশলার বিশেষত্ব:

  • সেরা উপাদানের মিশ্রণ: বাছাইকৃত প্রিমিয়াম কোয়ালিটির আস্ত মশলা ভালো করে রোদে শুকিয়ে এবং গুনগত মান বজায় রেখে এটি প্রস্তুত করা হয়েছে।
  • কেমিক্যাল ও প্রিজারভেটিভ মুক্ত: কোনো প্রকার সস্তা কালার, কৃত্রিম সুঘ্রাণ বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না।
  • সঠিক অনুপাত: মশলার ব্লেন্ডিং নিখুঁত হওয়ায় কোনো একটি মশলার স্বাদ কড়া লাগে না, বরং রান্নায় আসে চমৎকার একটি ব্যালেন্সড ফ্লেভার।
  • ইনট্যাক্ট সুঘ্রাণ: হাইজেনিক উপায়ে এয়ারটাইট জারে প্যাকেজিং করা হয়, যাতে মশলার আসল ঘ্রাণ দীর্ঘক্ষণ অটুট থাকে।

কেন আমাদের শাহী মশলা বেছে নেবেন?

  • হজমশক্তি বাড়ায়: এতে থাকা এলাচ, দারুচিনি ও লবঙ্গ প্রাকৃতিকভাবে এনজাইম নিঃসরণ বাড়িয়ে ভারী খাবার সহজে হজম করতে সাহায্য করে।
  • অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মেটাবলিজম বুস্ট করতে এর প্রাকৃতিক উপাদানগুলো দারুণ কার্যকরী।
  • সময়ের সাশ্রয়: ঘরে আলাদা করে কোনো দামি মসলা ব্লেন্ড করার ঝামেলা নেই, এক চামচেই রান্নার কাজ শেষ।
  • সব রান্নায় পারফেক্ট: বিরিয়ানি, কাচ্চি, কোরমা, রেজালা বা চাপের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে এই মশলা বিশেষভাবে ব্যবহার করা হয়।

রান্নায় ব্যবহার:

  • বিরিয়ানি, কাচ্চি, কোরমা এবং রেজালা তৈরিতে।
  • চিকেন বা মাটন কষা এবং যেকোনো শাহী গ্রেভি আইটেমে।
  • নেহারি, হালিম কিংবা কাবাবের স্বাদ বহুগুণ বাড়িয়ে দিতে।

আপনার রোজকার রান্নাকে দিন বাবুর্চির হাতের রাজকীয় ছোঁয়া। খাঁটি স্বাদের নিশ্চয়তায় আজই অর্ডার করুন আমাদের প্রিমিয়াম শাহী মশলা।

Reviews

There are no reviews yet.

Be the first to review “শাহী মশলা – (Shahi Masala)”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top